বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে বিশেষ দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের পীরগঞ্জের সন্তান আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফরোত ও আহতদের সুস্থতা কামনায় মিঠাপুকুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারী শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা তুলে ধরে বর্তমান অন্তবর্তী সরকারকে স্বাগত জানিয়ে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোখতারুর রহমান বলেন, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন মোখতার এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোঃ মজির উদ্দিন, চিপ অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি, অফিস ম্যানেজার মোঃ এনামুল হক, ম্যানেজার মোঃ শফিউল ইসলাম বাবলু, স্বাস্থ্য বিষয়ক ম্যানেজার মোঃ রাঙ্গা মিয়া, শিক্ষা বিষয়ক ম্যানেজার মোঃ আরিফুজ্জামান ফুয়াদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মোখতার এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফরহাদ আলী।

এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার প্রতি মারফাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম করেন ইকরা তাদ্রিসুল মাদ্রাসা ও এতিমখানার হাফেজগণ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply