
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এম.এ খালেক মেমোরিয়াল স্কুলের উদ্বোধন উপলক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে অত্র স্কুল প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমবিবিএস) ডাঃ আ.ই. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, সহকারী অধ্যাপক সেকান্দার আলী মন্ডল ও প্রভাষক নূর মো. মোস্তাক আলী হাকিম।
শুভেচ্ছা বক্তব্যে এম.এ খালেক মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ আব্দুস সাফী ফিরোজ অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, সন্তানদের শুধু ভাল ছাত্র নয় বরং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ এবং সকল আয়োজন হবে পরিপূর্ণ। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যাশা থাকবে অবিরাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাণীপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোছা. জামিমা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীপুকুর সততা সামাজিক সংঘের সাধারন সম্পাদক সিদরাতুল ইসলাম সজাগ। আলাচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার