মিঠাপুকুরের রাণীপুকুরে জমসেদ মাওলানার দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তির:

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কিসামত রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারী শিক্ষক ও দৌলত নূরপুর গ্রামের মৃত. কোমর উদ্দিনের ছোট ছেলে জমসেদ মাওলানার দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১ডিসেম্বর) বাদ জোহর নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজে সহস্রাধিক মুসল্লী অংশ নেয়। পরে নূরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে সোমবার (৩০নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে নিজ বাড়ি দৌলত নূরপুর গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৭মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

এম২৪নিউজ/আখতার