মিঠাপুকুরে অবৈধ বালুর পয়েন্টে প্রশাসনের হানা, মেশিন ও পাইপ জব্দ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালানো হয়েছে।

সোমবার  (১১ অক্টোবর)  উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মোলংহাট পাড়ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মেশিন ও পাইপের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এ সময় বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।

অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিঠাপুকুর থানা পুলিশ সদস্যগণ এ অভিযানে সহযোগিতা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply