মিঠাপুকুরে অসহায় মানুষদের ঈদ সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি মুখ সবার’

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে দরিদ্র মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি মুখ সবার’।

সোমবার (১০ মে) নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৪০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, চিনি, দুধ ও সাবান ইত্যাদি।

এ সময় সংগঠনটির সদস্য মো: মাইনুল ইসলাম, মো: মাহমুদ  আলম, মো: রিপন মিয়া, মো: মহব্বত আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা জানান, ৪০টি অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হলো।  সমাজের যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি মুখ সবার’। এই সংগঠনের কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে, স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও অস্বচ্ছল পরিবারকে সাহায্য করে তাদের স্বাবলম্বি  করে তোলা, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বিভিন্নভাবে সাহায্য করা, বাল্যবিবাহ রোধসহ, বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ ইত্যাদি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply