
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মোঃ আবদুর রহমান। তার হার্ট ব্লোক ধরা পড়েছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেরর বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) অধ্যাপ কডাঃ শাকিল গফুরের অধীনে চিকিৎসাধীন।
ডাক্তার বলেছেন, জরুরি ভিত্তিতে আবদুর রহমানের অপারেশন করা দরকার। এতে ৩ (তিন) লক্ষাধিক টাকার প্রয়োজন। ইতিমধ্যে হতদরিদ্র আবদুর রহমান চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার একেবারেই নিঃশ্ব হয়ে পড়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার চালানো কোনভাবেই সম্ভব হচ্ছে না।
অপরদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আবদুর রহমান অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
হৃদয়বান কেউ সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন। আবদুর রহমানের মোবাইল নম্বর- বিকাশ/নগদ (পার্সোনাল) ০১৭৪৮৯৫৭৮৭২। এছাড়া সোনালী ব্যাংক মিঠাপুকুর শাখার একাউন্ট নং- ৫০১৬১০০০২৯৯৬৩।
এম২৪নিউজ/আখতার