মিঠাপুকুরে দুই দিনে দুই বিয়ে করে বেসামাল যুবক

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের তেতুলিয়ার চতুর সোহাগ আহমেদ দুই দিনের মধ্যে দু’জন মেয়েকে বিয়ে করে চাঞ্চল্লতা সৃষ্টি করেছেন। এতে প্রতারিত হয়েছেন স্বামী-স্ত্রীদয় সহ তিন জনই।

গত ১৪ জুলাই সোহাগ ১৬ নং মির্জাপুরের শিববাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে মুনিয়াকে পারিবারিক ভাবে বিয়ে করে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, রংপুরের মেয়ে অর্ধবয়সী নুরজাহানের সাথে গাজীপুর জেলায় দীর্ঘ ২ বছর ধরে লিভ টু গ্যাদার করে আসছিল রিক্সা চালক সোহাগ আহমেদ। যদিও নুরজাহানের দাবী বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে তারা একত্রে বসবাস করে আসছিলেন। একপ্রকার মৌন সম্মতিতে নিজের স্বামীর ২য় বিয়েতে আমন্ত্রিত হয়ে আসেন নুরজাহান। তবে নিজের বিবাহের তথ্য সম্পূর্নরূপে গোপন রাখেন তিনি।

বান্ধবীরুপে আমন্ত্রিত নূরজাহানকে গত ১৫ জুলাই তার নিজ বাসস্থানে পৌছে দিতে যান সদ্য বিবাহিত সোহাগ। সেখানেই কৌশলে বিয়ে রেজিস্ট্রি করান লিভ টু গ্যাদার করে আসা নুরজাহান দম্পতি।

প্রথম বিয়ের তথ্য গোপন করে প্রতারিত হন মুনিয়া, বাসায় পৌছে দিতে গিয়ে প্রতারিত হন পাত্র সোহাগ। স্ত্রী হিসেবে গ্রহন না করায় প্রতারিত হয়েছেন বলে জানান নুরজাহান। দুই স্ত্রীকে নিয়ে বিপাকে পরেছেন সোহাগের দারিদ্র পরিবার। তবে একজনের সাথে বিবাহ বিচ্ছেদের পায়তারা চলছে বলে জানা গেছে।

এম২৪ নিউজ/রাব্বি

Leave a Reply