মিঠাপুকুরে ইসলামীক রিলিফের ঈদের উপহার সামগ্রী পেল দুই শতাধিক হতদরিদ্র নারী

স্টাফ রিপোর্টার:

দুই শতাধিক হতদরিদ্র পরিবারের নারীদের ঈদের উপহার সামগ্রী দিয়েছে বেসরকারি সংস্থা ইসলামী রিলিফ বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রংপুরের মিঠাপুকুরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বলদীপুকুরে আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।

সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইসলামীক রিলিফ বাংলাদেশ মাইক্রোফিন্যান্স ক্রেডিট এর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. বাবলু খন্দকার, সিনিয়র প্রকল্প কর্মকর্তা নুরুন্নবী লিটন, পায়রাবন্দ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ।

উপজেলার লতিবপুর ইউনিয়নের তনকা মামুদপুর গ্রামের অসহায় ছালেহা বেগম, বালারহাট ইউনিয়নের দাউদপুর গ্রামের অজুবা বেগম, রাণীপুকুরের তাহমিনা বেগমসহ অনেকেই বলেন, ‘ঈদের আগে উপহারকোনা পায়া মোর খুব উপকার হইল। আল্লাহ্ ওমারগুলাক ভালো করুক।’

উপহার সামগ্রীতে ছিল- সেমাই, চিনি, পোলাওয়ের চাল, নুডুলস্, রঙিন পেনসিল, স্কুল ব্যাগ, চকলেট, ছাতা, শাড়ি ও লুঙ্গি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply