মিঠাপুকুরে এতিম শিশুদের নিয়ে আলোর পথিক ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মনিরুজ্জামান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতিম শিশুদের নিয়ে আলোর পথিক ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল। ছবি- M24News

রবিবার (২৩ মার্চ) উপজেলার ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে আলোর পথিক ফাউন্ডেশন।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মকছুদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, আলোর পথিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. আশিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক মো. মাজেদ আলী, ম্যানেজার (প্রধান কার্যালয়) মো. মোরছালিন মিয়া।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন চেতনাগঞ্জ রাহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর মুহতামিম মাওলানা মো: সেলিম আখতার।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply