
স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় রংপুরের মিঠাপুকুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে প্রকল্পের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন মসজিদ সকালে ভিত্তিক উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের (মউশিক) শিক্ষকরা।
এ সময় বক্তব্য রাখেন উপজোলা (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদের মিঠাপুকুর উপজেলা শাখার স়ভাপতি এইচএম শামছুজ্জামান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষকা নিলুফা ইয়াসমিন, শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প মাহে রমজানের অুমোদন, শিক্ষকদের বেতনবৃদ্ধি সহ ঈদুল ফিতরের পুর্বে বেতন ও বোনাস প্রদান, প্রকল্প স্থায়ীকরণ ও প্রকল্প আউট সোর্সিংএ দেয়া বন্ধ, শিক্ষক শিক্ষিকাদের কেন্দ্র স্থানান্তরের সুযোগ ও শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান সহ ৫ দফা দাবিতে, প্রতিবাদ সভা, মানববন্ধন শেষে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার