মিঠাপুকুরে এ্যাডভোকেট শামসুজ্জামানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এ্যাডভোকেট শামসুজ্জামানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এই স্মরণ সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ। সভায় সভাপতিত্ব করেন মোখতার এন্টারপ্রাইজের উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস ।

এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মৃতি স্মরণ করে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।

তিনি বলেন, আমার পিতার পরেই যে মানুষটিকে আমি সম্মান করি তিনি রংপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট ছামছুজ্জামান। তিনি একজন প্রগতিশীল রাজনীতিবীদ ও কমিউনিষ্ট নেতা ছিলেন। সমাজতন্ত্রের মানুষ হয়েও তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান। ১৯৭৩ সালে তিনি মিঠাপুকুরের এমপি প্রার্থী ছিলেন।

মোখতার এন্টারপ্রাইজের চিফ একাউন্টেন্ট ফজলে রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজার মজির উদ্দিন, শিক্ষা বিষয়ক কর্মকর্তা আরিফুজ্জামান ফুয়াদ প্রমুখ।

এসময় অফিস ম্যানেজার এনামুল হক, সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন, ফার্ম ম্যানেজার রাঙ্গা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply