
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে গাছে ঝুলন্ত অবস্থায় মুসা মিয়া (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার রানীপুকুর ইউনিয়নের জুমা জলছত্তর (মাঠেরহাট) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুসা মিয়া ওই এলাকার মনসুর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে একটি গাছে মুসা মিয়ার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, মুসা মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার