মিঠাপুকুরে গরীব-দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে গরীব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা যুব সমাজ কল্যাণ কেন্দ্র। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মোখতারুল ইসলাম, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা, জুয়েল মিয়া, সবুজ বাংলা যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো: সাইফুল ইসলাম (সাইফ), সহ-সভাপতি মো: মিলন মিয়া, সম্পাদক মো: লিমন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা শেষে এলাকার শতাধিক দুস্থ-গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply