স্বতঃস্ফূর্ত ভাবে টিসিবি পণ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

শনি, রবি ও সোমবার দুপুর সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্তরের লোকজনকে স্বতঃস্ফূর্তভাবে পন্য সংগ্রহ করতে দেখা গেছে ।

৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা।

টিসিবি ডিলার আলমগীর হোসেন বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply