
স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে নির্বাচনী কাউন্সিল করেছে জাকের পার্টি। রোববার সন্ধায় উপজেলার রাণীপুকুরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামিম হায়দার। তিনি বলেন, রংপুর বিভাগের সব আসনে জাকের পার্টির প্রার্থী দেয়া হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী কাউন্সিল চলমান রয়েছে। প্রার্থী বাছাইয়ের লক্ষে পর্যায়ক্রমে সারাদেশে নির্বাচনী কাউন্সিল করবে জাকের পার্টি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরিফুল ইসলাম সাঈফী, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ্, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎস্যজীবি ফ্রন্টের সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র ও যুব হিন্দুভক্ত ফ্রন্টের সম্পাদক বিপ্লব বণিক ও শ্রমিক ফ্রন্টের সম্পাদক নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন রংপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহাবুবার রহমান। বক্তব্য রাখেন বাস্তুহারা ফ্রন্টের সম্পাদক আবদুর রশিদ হাওলাদার, কৃষক ফ্রন্টের সম্পাদক মহিউদ্দিন ফকির, তালাবা ফ্রন্টের সম্পাদক কাউসার আহমেদ চানপুরীসহ স্থানীয় জাকের পার্টির ও সহযোগি সংগনের নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার