
আনোয়ার হোসাইন|
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১ কেজি গাঁজা সহ পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করেছে বৈরাতীহাট পুলিশ তদন্তকেন্দ্র।
সোমবার (১৯ জুন) রাতে ইমাদপুর ইউনিয়নের ইমানপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার আসর থেকে ৪ জনকে ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
অপরদিকে মঙ্গলবার ভোরে পৃথক অভিযানে মির্জাপুর ইউনিয়নের রতিয়া এলাকা থেকে এসহাক আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ৬০০ গ্রাম গাজাসহ আটক করেন।
পৃথক অভিযানে ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান। তিনি বলেন এ ব্যাপারে যথারীতি ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার