
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও ঢাকা সমবায় অধিদপ্তরের আয়োজনে রোববার বিকেলে উপজেলার মির্জাপুর ইউপির রতিয়া গ্রামে “বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক” পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের অর্থায়নে সদস্যদের মাঝে ছাগল ও আবর্তক তহবিল হতে ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর দর্শনা মোড়ের রেসকিউ এর চেয়ারম্যান আকম শাহ আলম। মডেল গ্রামের সভাপতি রেমাউল হক ভিক্টর, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম জীবন, রংপুর জেলা সমবায় অফিসার আব্দুর সবুর, জেলা সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক শাহিনুর ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে দুস্থ্য অসহায় ৬২ টি জন নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ লক্ষ টাকা করে ও ৩০ জন অসহায় নারীদেরকে ২ টি করে ছাগল প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার