
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দৌলত নূরপুর সমাজ কল্যাণ শান্তি সংঘ।
শুক্রবার সন্ধায় ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে নুরপুর গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ বাবলু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, রূপসী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (সাজু), নুরপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব মোঃ মোকসুদুল আলম, স্বপ্নসিঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, মোখতার এন্টারপ্রাইজের চীফ একাউন্টেন্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী।
এছাড়াও, নুরপুর সমাজ কল্যাণ শান্তি সংঘের সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোহাম্মদ তানজিরুল ইসলাম, সম্পাদক মোঃ রোমান মিয়া প্রচার সম্পাদক মোঃ রুহান মিয়া একাউন্টেন মোঃ সাগর মিয়া, সদস্যদের মধ্যে মোঃ শামীম মিয়া, নুর ইসলাম, রিশাদ, রাসেল, মাইনুল, শাহাদত, রুপাল, শাহিদ, জাহিদ, রিয়াদ ও কাইয়ম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে, অত্র এলাকার ৭০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথবৃন্দ ও সংঘের সদস্যরা।
এম২৪নিউজ/আখতার