মিঠাপুকুরে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার বিষপান

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবেশ করতে না পেরে বাড়ির সামনে বিষপান করেছেন প্রেমিকা (২৪)। অসুস্থ্য অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২১ নভেম্বর) রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনুর গ্রামের আনারুল (আনার) ছেলের সঙ্গে পাশের বাড়ির শফিকুল ইসলামের মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে প্রেমিক মন্জুরুল ইসলাম মন্জুকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন তার প্রেমিকা। মনজুরল বিয়ে করতে অস্বীকৃতি জানালে রোববার বিকাল ৪টার দিকে বিয়ের দাবিতে প্রমিকের বাড়িতে অবস্থানের চেষ্টা করলে বাধা প্রদান করে পরিবারের লোকজন।

এক পর্যায়ে মেয়েটি প্রেমিকের বাড়ির সামনে বিষপান করলে অভিযুক্ত প্রেমিক মনজুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে যায়। মেয়েটির পরিবার মেডিকেল ভর্তি করাতে অস্বীকৃতি জানালে তাকে অসুস্থ্য অবস্থায় ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটির চিকিৎসা চলছিলো।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply