
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অত্র প্রতিষ্ঠান মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
প্রধান অতিথি ছিলেন, রংপুর মেডকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (অব:) ডা: আ ই মো: গোলাম মোস্তফা (এমবিবিএস)। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, নাশিক প্লান্ট এন্ড পট লিমিটেডের সভাপতি ও দেবিগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো: আতিকুর রহমান, রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: সাজ্জাদ হোসেন সুজন, সাবেক সিনিয়র সভাপতি আমিনুল আল হাফিজ ও সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। বিভিন্ন খেলা পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মো: সাকলায়েন।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যগণসহ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেলে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার