মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এ্যাডভোকেট শামসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এই স্মরণ সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখতার এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মজির উদ্দিন। এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মৃতি স্মরণ করে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।

মোখতার এন্টারপ্রাইজের চিফ একাউন্টেন্ট ফজলে রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কো-অর্ডিনেটর মির্জা মো: মিজু, অপারেশন ম্যানেজার আরিফুজ্জামান ফুয়াদ প্রমুখ।

অফিস ম্যানেজার এনামুল হক, সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন, ফার্ম ম্যানেজার রাঙ্গা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply