মিঠাপুকুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ সেপ্টেম্বর) বিকালে নূরপুর পাইকাড়পাড়া গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় যুব সমাজ।

মাদক বিরোধী মতবিনিময় সভায় এলাকাবাসী। ছবি- এম২৪নিউজ

মতবিনিময় সভায় নুরপুর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, ইউপি সদস্য ফারুক আল মোজাহিদ, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলাল মিয়া ও গোলাম আজম সোহাগ, স্বাস্থ্য সহকারী আমিনুর ইসলাম, জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামরুজ্জামান রাজু, নুরপুর উত্তরপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক বায়জিদ ইসলাম, এএসআই মোস্তাফিজার রহমান প্রমুখ।

সভায় স্থানীয় যুব সমাজের মধ্যে রেজাউল করীম, রাসেল মিয়া, লুতফর রহমান, শামীম মিয়া, নুর ইসলাম, খোরশেদ আলম, নুর আলম, কাইয়ূম ইসলাম ও শহাদৎ মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply