
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রঞ্জন শিল্পীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) উপজেলার রাণীপুকুরের এরশাদ মোড়ে এই মতবিনিময় সভার আয়োজন করে আরএফএল রেইনবো প্রিন্টস এর পরিবেশক মেসার্স জিএস এন্টারপ্রাইজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএফএল গ্রুপের এমডি আর এন পল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএফএল রেইনবো প্রিন্টস এর হেড অব সেলস্ মো: শাহ্ জাহান ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দ।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম।
এম২৪নিউজ/আখতার
