মিঠাপুকুরে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

শামীম আখতার ||

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ীরা হলেন- স্কুল শাখায় নাজমুল সায়েদ ও ফরহাদ আলী এবং কলেজ শাখায় গোলাম মোস্তফা ও জুয়েল মিয়া।

রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি জানান, সংরক্ষিত অভিভাবক সদস্য মোছা: নুর জাহান বেগম (মহিলা), শিক্ষক প্রতিনিধি (কলেজ) মো: আল মাসুদ, শিক্ষক প্রতিনিধি (স্কুল) মো: নুরন্নবী মিয়া, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি (মহিলা) মোছা: রুমি বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, (বুধবার) নির্বাচনে স্কুল ও কলেজ শাখা মিলে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে ৪জন প্রার্থী জয়লাভ করেছেন। স্কুল ও কলেজ শাখা মিলে মোট ভোটার সংখ্যা ছিল ৮৩১ জন।

ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধায় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply