মিঠাপুকুরে রাণীপুকুর হাট/বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর হাট/বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাণীপুকুর কলেজে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দী আল আমিন পেয়েছেন ১১৭ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দী ডালিম খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিব রাকু। তার নিকটতম প্রতিদ্বন্দী নুর মোহাম্মাদ পেয়েছেন ১২৪ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সুজন মিয়া ও সহ-সভাপতি পদে আবু তালেব (বানিয়া) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষনা করেন রাণীপুকুর হাট/বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু। তিনি পদাধিকার বলে সভাপতি হিসেবে নিয়োজিত আছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক এমরান আলী প্রামানিক ও প্রভাষক শফিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন, প্রভাষক আব্দুস সাফি ফিরোজ, সরোয়ার্দী হোসেন ও মজিবর রহমান। আইনসৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন মিঠাপুকুর থানার এসআই গোলাম মোস্তফা ও মঞ্জুরুল আলম।

নির্বাচিতরা আগামী ২ বছরের জন্য রাণীপুকুর হাট/বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১১ জনের মধ্যে ৩০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২০টি ভোট বাতিল বলে গণ্য হয়।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ ও নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন রাণীপুকুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply