
মো: শামীম আখতার ।।
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরের লন্ডন প্রবাসী মোখতারুর রহমানের ছোট ভাই মোকছেদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ডিসেম্বর) রাতে রংপুর মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, রানীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের লন্ডন প্রবাসী মোখতারুর রহমানের ছোট ভাই মোকছেদুর রহমান দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সার রোগে ভুগছিলেন।
গত রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
আজ মঙ্গলবার (২৯ডিসেম্বর) বাদ জোহর রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।