মিঠাপুকুরে সুপারশপ ও ওয়ালটন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে ফাল্গুনী এন্টারপ্রাইজ নামে একটি সুপারশপ ও ওয়ালটন শো-রুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফিতা কেটে সুপারশপ ও শো-রুমের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা: আ ই মো: গোলাম মোস্তফা।

এসময় রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জয়দুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাল্গুনী এস্টারপ্রাইজের স্বত্তাধিকারী সোহেল রানা বলেন, ‘প্রতিটি গ্রাম হবে প্রতিটি শহর ‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানকে সামনে রেখে রাণীপুকুর এরশাদমোড়ে (এরশাদমোড়-জায়গীর সড়কের ধারে) গত ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘ফাল্গুনী এন্টারপ্রাইজ’ সুপারশপ’। একই দিনে রাণীপুকুরে সর্বপ্রথম ডধষঃড়হ বীপষঁংরাব শোরুম চালু হয়। যা ফল্গুনী এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান। শুক্রবার ছিল তার আনুষ্ঠানিক উদ্ব‌োধন ।