মিঠাপুকুরে সোনার বাংলা শিশু নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর মাঠেরহাঠে অবস্থিত সোনার বাংলা শিশু নিকেতনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিব খাঁন।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইমরান আলী প্রামানিক, আওয়ামী নেতা রাজ্জাকুুর রহমান মাষ্টার, ঠিকাদার আব্দুল ওহাব আলী প্রমুখ।

এসময় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।