মিঠাপুকুরে ১০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ১০০ পিচ ইয়াবা সহ সিরাজুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার উপজেলার রাণীপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত. শাহজাহান পাইকাড়ের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাণীপুকুরে অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবাসহ সিরাজুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply