মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও তার সহধর্মীনির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও তার সহধর্মীনির রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে রাণীপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান।

রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক ও জুমা জলছত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান মিয়া, খোড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আখতারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন রাণীপুকুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব ও ক্রিয়েটিভ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক কামরুজ্জামান জয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ পটু , আবুল হাসেম প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যান ও তার সহধর্মীনির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রমেক পিসিআর ল্যাবে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। পরদিন আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায়  করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তার দুইদিন পর জাকির হোসেন সরকারের সহধর্মীনির করেনা পজেটিভ আসে। তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এম২৪নিউজ/আখতার