রাণীপুকুরের সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডা. আ ই মো. গোলাম মোস্তফা’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার, মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ও রূপসী এলাকার কৃতি সন্তান, সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব ডা. আ ই মো. গোলাম মোস্তফা (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকাল সাড়ে ৫টায় রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব পৈতৃক নিবাস খোড়াগাছ ইউনিয়নের রূপসী ফকির পাড়ায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ, মিঠাপুকুর প্রেসক্লাব, আলোর পথিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply