
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
সিভিএ গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় গতকাল রবিবার মিঠাপুকুর থানায় কর্ম-পরিকল্পনার পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
কর্ম-পরিকল্পনার পর্যালোচনা সভায় উপজেলা যুব ফোরামের সভাপতি আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার শিশু বিষয়ক সাব-ইন্সপেক্টর উম্মে কুলছুমা, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলার এরিয়া ম্যানেজার ও সিভিএ গ্রুপের সদস্য রনজিত কেরকেটা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মারিয়া মালো, সিভিএ গ্রুপের সদস্য আশিকুর রহমান, ক্যাথরিনা রিনি মিনজি, সিভিএ গ্রুপের অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, রিক্তা রায়, জয়িতা রায়, বিলাসী রায় প্রমুখ।
এম২৪নিউজ/আখতার