রাণীপুকুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৩ হাজার ৮’শ ৬৭ পরিবারের মাঝে (জনপ্রতি) ১০ কেজি করে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

রবিবার (১ মার্চ) সকালে রাণীপুকুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতায় এসব চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। পরে সকাল সাড়ে ১০টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু। এসময় ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা, ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

চাল নিতে আসা আবেদা মাই বলেন, আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি।

রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।

রাণীপুকুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৩৮৬৭ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply