রাণীপুকুরে নাইট ক্রিকেট টূর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে নাইট ক্রিকেট টূর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় রাণীপুকুরের জাহেদা মোড়ে এই খেলার আয়োজন করে সূর্যের হাসি স্পোটিং ক্লাব।

খেলায় স্বাগতিক ক্রিকেট একাদশকে (লালচন্দ্রপুর) হারিয়ে রংপুর কলেজপাড়া ক্রিকেট একাদশ জয়লাভ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, সহকারী প্রধান শিক্ষক এমরান আলী প্রামানিক, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সুজন মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মিয়া, সাংবাদিক শামীম আখতার প্রমুখ।

উক্ত খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন রংপুর জেলা পরিষদের অফিস সহকারী গোলাম রব্বানী। পরিচালনার দ্বায়িত্বে ছিলেন ফুয়াদ হাসান, সোহাগ ও রমজান আলী।

এম২৪নিউজ/আখতার