রাণীপুকুরে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

মো: শামীম আখতার:

পরিবারিক বন্ধন অটুট ও সু-সম্পর্ক রাখা, মাতৃত্বকালীন ঝুঁকি নিরসন ও সেবা গ্রহন, পরিবার পরিকল্পনা গ্রহনসহ মা ও শিশুর স্বাস্থ্য সর্ম্পকে সচেতনতা সৃষ্টির লক্ষে মিঠাপুকুরে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাণীপুকুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করে।

দুপুরে বউ-শাশুড়ি মেলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা। উপ-সহাকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) আখতারুজ্জামান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আম্বিয়া বেগম, ইউপি সদস্য মিজানুর রহমান ও ভক্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম।

দিনব্যাপী মেলায় গ্রামাবংলার ঐতিহ্যবাহী বালিশ পাচার, হাঁড়িভাঙ্গা ও কানা মাছি খেলা এবং কুইজ প্রতিযোগীতায় অংশ নেন বৌ-শাশুড়িরা।

অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি প্রভাত রঞ্জন তালুকদার ও মানিক রায়, গর্ভবতী মা, কিশোর-কিশোরী, বউ-শাশুড়ি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় স্বাস্থ্য বিভাগ, পবিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেবা ও ল্যাম্ব এর স্টল এবং মা ও শিশু স্বাস্থ্যে নিয়ে নাটক প্রদর্শিত হয়।

এম২৪নিউজ/আখতার