আলু সিদ্ধ খেয়ে রোজা করছেন মিঠাপুকুরের রিক্সা-ভ্যান চালক নুরনবী

লকডাউনের প্রভাব।।

স্টাফ রিপোর্টার:

আলু সিদ্ধ খ্যায়া দুই দিন থাকি রোজা আচো। দুই কেজি চালের টাকা রোজগার করতে না পারলে আইজও আলু সিদ্ধ খায়া রোজা থাকা নাগবে। কথাগুলো বলছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দরিদ্র রিক্সা-ভ্যান চালক নুরনবী (৭০)।

বৃহস্পতিবার উপজেলার লতিবপুর ইউনিয়নের সাদুল্যাহপুর গ্রামে রাস্তার মোড়ে ভ্যান নিয়ে অলস সময় কাটাচ্ছন নুরনবী। এ সময় তার সাথে কথা হয়। পাশের নিঝাল গ্রামে তার বাড়ি।

তিনি বলেন, আইজ কয়দিন থাকি নকডাউন (লকডাউন) হওচে। সেই থাকি কোন কামাই রোজগার নাই। বাইরে মানুষ বাইর হয়না। ভ্যানে যাত্রী ওঠেনা। ঘরোত চাউল নাই। খায়া না খায়া দিন কাটোছে হামার। বউ ছইল নিয়া খুব কষ্টে আছি।’

নুরনবীর পরিবাবে ৬ সদস্য। সবচেয়ে ছোট ৭ বছরের মেয়ে শিশু। ৪শতক জমিতে খড়ের বেড়া ঘর নির্মাণ করে বসবাস করেন। আবাদী জমি এক শতকও নাই।

তিনি আক্ষেপ করে বললেন, সরকারী কোন অনুদান কিংবা ভিজিডি, ভিজিএফ, কিংবা, বয়স্ক ভাতা পাননি। সরকার লকডাউন করায় ভ্যানের ভাড়া কমে যাওয়ায় বৃহস্পতিবার বেলা ৩ টা পর্যন্ত এক টাকাও রোজগার করতে না পেরে তিনি হতাশা প্রকাশ করে বলেন, দুই কেজি চালের টাকা রোজগার করতে না পারলে হয়তো আবার আজ ও আলু সিদ্ধ খেয়ে রোজা থাকতে হবে। এভাবে আর কত দিন চলবে? ছোট ৭ বছরের সন্তানটিকে কি খাওয়াব, সে আর আলু সিদ্ধ খেতে চাইছেনা। ভ্যান চালিয়ে এখনও কোন আয় করতে পারিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply