
মো: শামীম আখতার:
বউ-শাশুড়ীদের সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন তৈরী করার লক্ষে মিঠাপুকুরে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার লতিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: সাইদুল ইসলাম।
লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডলের সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করীম ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ল্যাম্ব’র এ্যসিসটেন্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাহিমুল করিম।
দিনব্যাপী মেলায় গ্রামাবংলার ঐতিহ্যবাহী বালিশ পাচার, হাঁড়িভাঙ্গা ও কানা মাছি খেলা এবং কুইজ প্রতিযোগীতায় অংশ নেন বৌ-শাশুড়ীরা।
ল্যাম্ব’র প্রজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা জানান, ‘মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবারিক বন্ধন অটুট ও সু-সম্পর্ক রাখা, মাতৃত্বকালীন ঝুঁকি নিরসন ও সেবা প্রহন, পরিবার পরিকল্পনা গ্রহন, মা ও শিশুর স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করাই এ মেলার উদ্দেশ্য।
অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, গর্ভবতী মা, কিশোর-কিশোরী, বউ-শ্বাশুড়ী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় স্বাস্থ্য বিভাগ, পবিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেবা ও ল্যাম্ব এর স্টল এবং মা ও শিশু স্বাস্থ্যে নিয়ে নাটক প্রদর্শিত হয়।