
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে আলু সিদ্ধ খেয়ে রোজা থাকা দরিদ্র রিক্সা-ভ্যান চালক নুরনবী মিয়ার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। আজ (২৩ এপ্রিল) শুক্রবার রংপুর জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তাকে খাদ্য এবং আর্থিক সহায়তা দিয়েছেন।

উপজেলার লতিবপুর ইউনিয়নের জারুল্যাবাদ গ্রামে নুরনবীর বাড়িতে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের পক্ষ থেকে এক মাসের চাল, ডাল, চিনি, লবণ, তেল, মুরগীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
এড়াও, আমরাই বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দেন অনেকে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ‘দরিদ্র রিক্সা-ভ্যান চালক নুরনবী মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি এসপি মহোদয়ের হৃদয়ে নাড়া দিয়েছে। তার নির্দেশে আমি নুরনবীর বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।’
উপজেলার লতিবপুর ইউনিয়নের জারুল্লাবাদ গ্রামে স্বামী, স্ত্রীসহ ৬ সদস্যের সংসার রিক্সা-ভ্যান চালক নুরনবী মিয়ার। ২ ছেলে, ৩ মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। ৪ শতাংশ জমিতে বেড়া ঘর নির্মান করে বসবাস করেন। আবাদী জমি এক শতকও নাই।
নুরনবী মিয়া জানান, স্থানীয় চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডলের গ্রামেই তার বাড়ি। সরকারী অনুদান ফেয়ার প্রাইজ কার্ড কিংবা ভিজিডি, ভিজিএফ, কিংবা, বয়স্ক ভাতাসহ কোন অনুদানই তিনি পাননি।
উল্লেখ্য, দরিদ্র রিক্সা-ভ্যান চালক নুরনবী মিয়াকে নিয়ে মিঠাপুকুর২৪নিউজডটকম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এম২৪নিউজ/আখতার