মিঠাপুকুরে গলায় ওড়না পেচিয়ে এইচএসসি পরীক্ষাথীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে একটি ছাত্রী নিবাসে মরিয়ম আক্তার রিচি (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের রিমা ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের রুবেল মিয়ার কন্যা মরিয়ম বেগম রিচি (১৮)। সে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

উপজেলা সদরে রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিমা ছাত্রীনিবাসে থাকত। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে (সোমবার) থাকার ঘরে যায় মরিয়ম। পরদিন মঙ্গলবার সকালে অনেক বেলা হলেও ১০টা ঘুম থেকে না উঠায় অন্য ছাত্রীরা দরজায় অনেক ডাকাডাকি করেও তার সাড়াশব্দ পায়নি।

পরে পরিবার ও পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

মরিয়ম আক্তার রিচি। -M24News

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply