মিঠাপুকুরে ট্রাক চাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ইটবোঝাই ট্রাকের চাপায় রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রবিবার (৩জানুয়ারী) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল উপজেলার লতিবপুর ইউনিয়নের জানকিনাথপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, রাকিবুল ইসলাম বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জায়গীর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে নিশ্চিন্তপুর এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে যান। এতে, ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।

এম২৪নিউজ/আখতার