মিঠাপুকুরে ধানের চারা রোপণ যন্ত্রের চালনা ও রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে ব্রি ধানের চারা রোপণ যন্ত্রের (ব্রি রাইস ট্রান্সপ্লান্টার কাম) চালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ফার্ম মেশিনারি এন্ড পোষ্টহারভেস্ট টেকনোলজি) আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে আয়োজিত প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আহসান হাবিব ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষক তৌহিদুল ইসলাম।

রাইস ট্রান্সপ্লান্টার কাম সার প্রয়োগ যন্ত্র সম্পর্কে বক্তারা বলেন, পরিবেশ বান্ধব এই যন্ত্রের সাহায্যে একসাথে ধানের চারা রোপন ও সব ধরনের সার প্রয়োগ প্রয়োগ করা যায়। রোপনের সময় সার প্রয়োগ করলে পরবর্তীতে সার প্রয়োগের প্রয়োজন হয়না। মাটির গভীরে সার পৌঁছানোর কারনে জমিতে আগাছা কম হয়। বিঘা প্রতি ২হাজার থেকে দুই হাজার পাঁচশত টাকা পর্যন্ত সাশ্রয় হয়। ফলনের পরিমান শতকরা ১০-১৫ ভাগ বেশি হয়।

এম২৪নিউজ/আখতার