মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আনিচুর রহমান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা) নামক এলাকার একটি গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনিচুর রহমান কুড়িগ্রাম জেলার কুমরপাড়া গ্রামের মো.ময়েন উল‍্যার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক দিন আগে নিজ বাড়ী হতে নিখোঁজ হয় আনিচুর। স্ত্রীকে ফোন করে বলেন আমাকে মাফ করে দিও। এই কথা বলার পরেই ফোন বন্ধ পায়। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। কোথাও খুঁজে না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তার স্ত্রী একটি সাধারন ডায়েরী করেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের (পাচমরা) নামক স্থানে (ঢাকা-রংপুর মহাসড়ের পূর্বপাশে) আনিচুরের মরদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply