মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে হিমেল নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিমেল ওই গ্রামের কৃষক হুমায়ূন মিয়ার ছেলে ।

স্থানীয়রা জানান, হিমেল প্রতিদিনের মত সোমবার বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তার সহপাঠিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জানতে পারে হিমেল পুকুরে পড়ে গেছে।

পরে স্থানীয়রা পুকুরের কাদায় মাথা ঢুকানো অবস্থায় হিমেলকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply