
খবর বিজ্ঞপ্তির:
রংপুরের মিঠাপুকুর উপজেলা ইয়ুথ ফোরামের আয়োজনে প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে অর্ন্তভূক্তি বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও বাংলাদেশের সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এবং এমজেএসকেএস এর মাধ্যমে মিঠাপুকুর উপজেলায় বাস্তবায়িত প্রকল্প সমুহের প্রতিবন্ধী সদস্যদের সামাজিক গ্রহনযোগ্যতা বৃদ্ধি এবং অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়রাবন্দ জন কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গির চৌধুরির সভপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৭নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো. ইদ্রিস আলী মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব জনাব মো. রাশেদুজ্জামান রাশেদ, ইউপি সদস্য জনাব মো. ইমদাদুল হক, উপজেলা ইয়ুথ ফোরামের সাধারন সম্পাদক জনাব মো. জাকির মন্ডল, এমজেএসকেএস-ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো. ইলিয়াস আলী, আরডিআরএস বাংলাদেশের কৃষি অফিসার জনাব মো. ফজলুল করিম, প্রজেক্ট অফিসার জনাব মো. মিজানুর কবির, বেঙ্গল ক্রাফট এর প্রতিনিধি জনাব মো. রুবেল, প্রতিবন্ধি সদস্য জনাব মোছা. মনিরা পারভীন।
সভায় বক্তাগন বলেন- উপজেলা ইয়ুথ ফোরাম ভিএসও বাংলাদেশের সহযোগীতায় এমজেএসকেএস এর মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের মাধ্যমে মিঠাপুকুর উপজেলায় ১৮টি যুব ক্লাবের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী উন্নয়নমুলক কার্যক্রমের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নারী এবং যুবদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগীতা প্রদান করছে।
এই প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, ইলিকট্রিক্যাল হাউজ ওয়ারিং, ড্রাইভিং, কম্পিউটার, এসি-ফ্রিজ সার্ভিসিং, ছাগল পালন, গার্মেন্টস ঝুট দিয়ে পাপস তৈরী এবং পাট পন্য উৎপাদন ও বাজারজাত করন বিষয়ে ১১০ জন নারী এবং ৬১ জন পুরুষ, মোট-১৭১ জন যুবদের কারিগরি প্রশিক্ষণ এবং ব্যবসায়ের জন্য তহবিল প্রদানের মাধ্যমে কর্মসংস্থান তৈরী করা হয়েছে।এবং আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে ১৩টি দলের ৩০০ জন যুব প্রতিবন্ধীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং ব্যবসার জন্য তহবিল প্রদানের মাধ্যমে আত্ব-নির্ভরশীল হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি সদস্যদের তালিকা হস্তান্তর করা হয়।
এম২৪নিউজ/আখতার