মিঠাপুকুরে লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত করার অভিযোগে একটি বেকারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।  এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে সামির বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, উপজেলার জায়গীর বাজার এলাকায় অভিযান পরিচালনায় সময়ে সামির বেকারিতে বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়া যায়নি। অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করে আসছিল। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দুর করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply