
রংপুর অফিস:
রংপুর নগরীতে অভিনব কায়দায় বাদ্যযন্ত্রের ভিতরে মাদক পাচারের সময় পৃথক অভিযান পরিচালনা করে তিন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
অভিযানে নিষিদ্ধ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি জানান,গতকাল বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবন্ধা উপজেলার দইখাওয়া গ্রামের বলরাম বর্মনের পুত্র হরেণ চন্দ্র (২৬), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার রতœাই মরাধর গ্রামের কয়েস আলীর পুত্র জামাল উদ্দিন (৩১) ও একই এলাকার আব্দুল খালেক মিয়ার পুত্র রাসেল রানা (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের সামনে অভিযান পরিচালনা করে ঢোলের ভিতরে নিয়ে যাওয়ার সময় নেশাজাতীয় মাদকদ্রব্য ৫০ বোতল ফেনসিডিলসহ হরেণ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। সে অনেকদিন ধরে বাদ্যযন্ত্র ঢোলের ভিতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার করে আসছিল।
অপর একটি অভিযানে নগরীর কোতয়ালী থানা সুরভী উদ্দ্যায়নের সামনে অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ জামাল ও রাসেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।
এম২৪নিউজ/আখতার