
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বালুভর্তি ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে রাফিউল ইসলাম (৩০) নামে একজন হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলার বালারহাট ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর বাকারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল পাশ বদরগঞ্জ উপজেলার মাঠেরহাট মুসলমারী গাছুয়াপাড়া গ্রামের মেনাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক্টর চওড়াহাট থেকে মডার্ন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণ চাঁদপুর বাকারপাড় এলাকায় ব্রিজ পার হওয়ার সময় ভাঙ্গা রাস্তায় চাকা স্লিপ করে ট্রাক্টরটি উল্টে যায়।
এতে চাকার নিচে পড়ে হেলপার রফিউলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অল্পের জন্য বেঁচে যান চালকসহ আরো দুইজন। খবরপেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ভাঙ্গা সড়কে বালুভর্তি ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে চালকের সহকারী (হেলাপার) রাফিউলের মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার