
মো: শামীম আখতার:
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা ধারণ করে জনগণের প্রকৃত সেবক হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ রুপকল্প বাস্তবায়নে আমাদের হতে হবে গুরুত্বপূর্ণ অংশীদার। মানুষ পুলিশের কাছে সেবা, নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ চায়। সম্মান ও অধিকারের সঙ্গে সেবা প্রত্যাশা করে। আমাদের শতভাগ গণমুখী হতে হবে। জনগণ পুলিশের কাছ থেকে যেন স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ গড়ে তোলা হচ্ছে। পুলিশের সেবা তাৎক্ষণিক পেতে জরুরি সেবা ‘৯৯৯’ চালু করা হয়েছে।
সোমবার বিকেলে মিঠাপুকুরে আয়োজিত মাদক, জঙ্গীবাদ, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দ্যেশ্যে এসপি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন মনীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মিশন ভীষন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে। মনে রাখবেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় তার পরিবার। যাতে শিশুরা অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধ করুন’ -এই স্লোগানে মিঠাপুকুর থানার আয়োজনে উপজেলার ইমাদপুর ইউনিয়নের আনন্দ বাজারে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফজলে এলাহী, আরমান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) ও বৈরাতীহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহীনুর ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস।

