মিঠাপুকুরে কেজি দরে বিক্রি মাধ্যমিকের ২০ মণ সরকারি বই

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মাধ্যমিক স্তরের প্রায় ২০ মণ সরকারি বই কেজি দরে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার ইমাদপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি মোঃ বিপ্লব মিয়া দীর্ঘদীন ধরে বিদ্যালয়ে জমে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো কৌশলে বাড়িতে নিয়ে যান। গত ২৫ জুন প্রায় ২০ মন সরকারি বই ২৭ টাকা কেজি দরে শাহআলম নামের এক ফ্যারীওয়ালার কাছে বিক্রি করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ে কর্মরত কয়েকজন বই বিক্রির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি স্টোর রুমের দীর্ঘদিনের জমানো বইগুলো সুকৌশলে সড়িয়ে ফেলা হয় এবং বর্তমানে ফাঁকা রয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের যোগসাজশে বিনামূল্যের বইগুলো বিক্রি করেন।এভাবে সরকারি বই বিক্রি করার কোনো বিধান নেই। অথচ সভাপতি বই বিক্রি করে দিয়েছেন। এর আগেও স্কুলের ৫টি গাছ বিনা রেজুলেশনে কর্তনের অভিযোগ রয়েছে বলেও জানান তারা।

প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, সভাপতির বাড়ি থেকে কিভাবে বই বিক্রি করে। এখোনো বিপুল পরিমান বই লাইব্রেরীতে আছে। সোশ্যাল মিডিয়ায় কে বা কারা অপপ্রচার করছে।

নিজ বাড়ী থেকে স্কুলের বই বিক্রি করার বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব মিয়া বলেন, স্কুলের বই একটিও বিক্রি করা হয়নি , প্রতিপক্ষ একটি গ্রুপ ষড়যন্ত্র করছে।

মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এম২৪নিউজ/রাব্বি

Leave a Reply