
স্টাফ রিপোর্টার:
সর্বরোগের চিকিৎসা ও হারানো জিনিসপত্র ফেরতের নামে সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন থেকে চন্ডি ফকির প্রতারণা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার।
দীর্ঘদিন থেকে ভন্ড ফকির চন্ডি গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারনা করে আসার বিষয়টি সর্বমহলে অকিবহাল থাকলেও প্রতারনা বন্ধে কারও কোন উদ্যোগ নেই।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চন্ডী দীর্ঘদীন ধরে ফকিরের রূপে নিজেকে আত্মপ্রকাশ করে। প্রথমে সে এলাকায় সহজ সরল নারীদের জিনে ধরা, ভুতে ধরা, জাদুটোনা, বানটোনার চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে চন্ডী ফকিরের চিকিৎসার পরিধি বাড়তে শুরু করে।
সম্প্রতি পীরগঞ্জ মিরপুর এলাকার রিক্তা বেগমের একটি ছাগল হারিয়ে যায়। ছাগল ফিরে পেতে মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের চন্ডি ফকিরের সাথে যোগাযোগ করেন। তিনি ২ দিনের মধ্যে ছাগল ফিরে দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে হাতিয়ে নেন ৩ হাজার টাকা। ধ্যানে বসে বুঝ করার নামে আরও ১ ‘শ ২১ টাকা নেন তিনি। রিক্তা বেগম অনেক খোঁজা খুজির পর ছাগল না পেয়ে টাকা ফেরত নিতে আসেন ফকিরের বাড়িতে। ফকির টাকা না দিয়ে উল্টো মহিলাকে তিরষ্কার করে বাড়িতে ফিরিয়ে দেন। রীতিমত বাড়িতেই প্রতারণার দোকান খুলে বসেছেন অভিযুক্ত ফকির।
এছাড়াও আশেপাশের এলাকার কোন কিছু হারানোর খবর পেলেই আদ্ধাতিক উপায়ে বের দেওয়ার প্রলোভোন দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এম২৪নিউজ/আখতার